মঙ্গলাহাটে অগ্নিকাণ্ডের ১৭ দিন পর প্রথমবার গ্রেফতার করা হল । সোমবার রাতে হাওড়া থেকে শান্তি রঞ্জন দে নামে এক প্রৌঢ়কে গ্রেফতার করল সিআইডির দল ।
মঙ্গলাহাটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হল মূল অভিযুক্ত শান্তি রঞ্জন দে-কে । নিজেকে হাটের মালিক বলে দাবি করতেন শান্তি রঞ্জন দে । তাকে গ্রেফতার করে সিআইডি । ইতিমধ্যেই এই মঙ্গলাহাটে অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করেছে ।
সিআইডি সূত্রে জানা গিয়েছে, শান্তিরঞ্জন দে নিজেকে ওই হাটের মালিক বলে দাবি করতেন । অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রথম থেকেই তাঁর দিকে অভিযোগের আঙুল তুলছিলেন ব্যবসায়ীরা ।
হাওড়ার মঙ্গলাহাটে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ দিন পর এই প্রথম গ্রেফতার করা হল কাউকে । সুত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, হাওড়া থেকে প্রৌঢ়কে গ্রেফতার করেছে সিআইডি । ধৃত ওই ব্যক্তির নাম শান্তিরঞ্জন দে । আগুনে পুড়ে যাওয়ার পর সোমবার খুলেছিল ওই হাট । আবার ব্যবসা শুরু করেছিলেন বেশিরভাগ ব্যবসায়ী । এর পরই সোমবার রাতেই শান্তিরঞ্জনকে গ্রেফতার করা হয়েছে ।
সিআইডি সূত্রে জানা গিয়েছে, শান্তিরঞ্জন নিজেকে ওই হাটের মালিক বলে দাবি করতেন । অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রথম থেকেই তাঁর দিকে অভিযোগের আঙুল তুলছিলেন ব্যবসায়ীরা । এমনকি অগ্নিকাণ্ডের পিছনে তাঁর হাত রয়েছে বলেও দাবি করেছেন ব্যবসায়ীরা । এই সকল অভিযোগের ভিত্তিতেই শান্তিরঞ্জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে । তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা শুরু হয়েছে । এ নিয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে তাঁকে ।
প্রসঙ্গত বিগত ২০ জুলাই মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় হাওড়ার মঙ্গলাহাটের প্রায় আড়াই হাজারেরও বেশি দোকান । পরের দিন ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি, তাঁর নির্দেশে অগ্নিকাণ্ডের তদন্তও শুরু করে সিআইডি । ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন গোয়েন্দারা । সেই ঘটনার পর সোমবার রাতে এই প্রথমবার গ্রেফতার করা হল কাউকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

