স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর

স্ত্রী ও ৬ বছরের মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার পর নিজে আত্মহত্যা করার চেষ্টা করলেন স্বামী । সোমবার হুগলীর গোঘাটের কামারপুকুরের মধুবাটি এলাকায় ঘটে গেল এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ।

প্রাথমিক তদন্তে উঠে এল এমনই তথ্য । মৃত স্ত্রীর নাম শিল্পা দত্ত ও তাঁর মেয়ের নাম অদ্রিজা দত্ত । জখম ব্যাক্তির নাম মৃণাল দত্ত । স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মৃণাল দত্তের বাড়ি নদিয়া জেলায় । পাশাপাশি জানা যায়, পেশায় হোটেল ম্যানেজমেন্টে কাজ করতেন তিনি ‌। চার মাস আগে এই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন স্ত্রী ও মেয়েকে নিয়ে ।

যদিও জানা যাচ্ছে, শিল্পা দত্ত দ্বিতীয় বিয়ে করেছিলেন মৃণাল দত্তকে । অদ্রিজা শিল্পার প্রথম পক্ষের সন্তান । সোমবার সকালে ডাকাডাকি করার পর দরজা না খুললে প্রতিবেশীরা তাদের আত্মীয়দের খবর দেন । আত্মীয়রা এসে দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখেন ঘরে পড়ে রয়েছে রক্তাক্ত দেহগুলি । খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোঘাটের পুলিশ । পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে, আহত মৃণাল দত্তকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube