সাংসদের গাড়ির ধাক্কায় আহত মহিলা

বিজেপির এক সাংসদের গাড়ি ধাক্কা মারল বর্ধমানে এক মহিলা সাইকেল আরোহীকে । আহত  মহিলার পাশে না দাঁড়িয়ে তিনি গাড়ি নিয়ে চলে যান, এমনটাই অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে । আহত মহিলাকে বর্ধমান হাসপাতালে দেখতে যান তৃণমূল বিধায়ক খোকন দাস ।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, আহত মহিলার নাম ঊষা হাটি; তিনি বর্ধমান শহরের ৩৫ নম্বর ওয়ার্ডের ভাতছালা এলাকার বাসিন্দা । তড়িঘড়ি এলাকার বাসিন্দা সহ এলাকার তৃনমূলের কাউন্সিলার ও তৃণমূলের নেতৃত্বরা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন ওই আহত মহিলাকে । তিনি জানান, ‘আমি সাইকেল নিয়ে আসার সময় পিছন দিক থেকে এসে আলুওয়ালিয়ার গাড়ি আমাকে ধাক্কা মারে’ । আর তাতেই গুরুতর আহত হন এই মহিলা । এই মহিলার অভিযোগ, গাড়ি থেকে না নেমে, কোনওরকম সহযোগিতার হাত না বাড়িয়ে তিনি চলে যান ।

বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস আহতকে দেখতে এসে জানান, যে একজন এম পি তার নিজের গাড়িতে ধাক্কা লাগল, তিনি একবারও দাঁড়ালেন না, মেয়েটার হাত ভেঙে গেছে, ও পাশাপাশি তাঁর কোমড়ে লেগেছে । বিধায়ক আরও জানান বিজেপির এমপি, এমএলএ মাঝে মধ‍্যেই এরকম বিভিন্ন জায়গায় মানুষজনকে ধাক্কা মারছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube