রানাঘাটের একটি বেসরকারি নার্সিংহোম উঠল চিকিৎসার গাফিলতির অভিযোগ । অভিযোগের জেরে ভাঙচুর করা হল নার্সিংহোম । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ।
এই ঘটনায় রোগীর বাড়ির আত্মীয়রা ভাঙচুর চালায় নার্সিংহোমে । অভিযোগ আনা হয়, ডাক্তার অনুপম বিশ্বাসের গাফিলতিতে মৃত্যু হয়েছে গর্ভস্থ শিশুর । রানাঘাট ১২ নম্বর ওয়ার্ডের প্রসূতি পূজা রায়ের গর্ভস্থ বাচ্চার মৃত্যু হয়েছে বেশ কয়েকমাস আগে; কিন্তু ডাক্তার অনুপম বিশ্বাস বার বার পরীক্ষা করা সত্ত্বেও তিনি তা প্রসূতি বা তাঁর পরিবারকে জানাননি ।
প্রসূতির পেটে ব্যাথা হওয়ার কারণে আলট্রাসনোগ্রাফি করা হলে দেখা যায় গর্ভস্থ অবস্থায় অনেক আগেই মৃত্যু হয়েছে শিশুটির । এরপর মৃত বাচ্চাটিকে গর্ভ থেকে বের করা হয় । বর্তমানে পূজা রায় সংকটজনক অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । এই ঘটনায় নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয় পরিজনেরা । অভিযোগ উঠছে, এই সময়ে নার্সিংহোমে ভাঙচুর চালানো হয় । পাশাপাশি হেনস্তা করা হয় ওই অভিযুক্ত চিকিৎসককে । ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

