পুলিশি তল্লাশিতে বাসযাত্রীর কাছ থেকে উদ্ধার হল ব্রাউন সুগার । এই ঘটনায় রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় । মালদার কালিয়াচক থেকে বিহারগামী বাসে চড়ে ওই যাত্রী বিহারে যাচ্ছিলেন । তখনই ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে ।
গোপোন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে সিওয়ান গামী বাস থেকে এক যুবককে ১০০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ । পুলিশ সুত্রে জানা যাচ্ছে ধৃত যুবকের নাম লাড্ডু আলম; তাঁর বাড়ি বিহারের আড়াড়িয়াতে । রবিবার রাতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় ওই বাস দাঁড় করিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ । ওই বাসটি মালদা জেলার কালিয়াচক থেকে বিহারের সিওয়ানে যাচ্ছিল ৷
পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই বাসটিকে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে দাঁড় করিয়ে ওই যুবককে তল্লাশি করলে তার কাছ থেকে ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় । এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ । সে বিহারের আড়াড়িয়াতে যাওয়ার জন্য বাসে উঠেছিল বলে জানা গেছে ।
স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে শিলিগুড়ি মোড় এলাকায় । ওই বাসের চালক পঙ্কজ বলেন, তার বাস কালিয়াচক থেকে সিওয়ানের উদ্দেশ্যে ছেড়ে ছিল ৷ ওই যুবক কালিয়াচিক থেকে বাসে ওঠে; সে বিহারের আড়ারিয়াতে যাবে বলে জানিয়েছিল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

