স্বাভাবিকের পথে ফিরছে হাওড়ার মঙ্গলা হাট

ধীরে ধীরে সেজে উঠছে হাওড়ার পোড়া মঙ্গলা হাট । সোমবার থেকে ব‍্যাবসায়ীরা পোড়া হাটে ত্রিপল টাঙিয়ে তাদের জায়গায় নতুন করে ব‍্যাবসা শুরু করল ।

গত ২০ শে জুন মধ‍্যরাতে বিধ্বংশি অগ্নিকাণ্ডে ভস্মিভুত হয়ে যায় মঙ্গলা হাটের একাংশ । ধ্বংস হয়ে যায় আড়াই হাজারেরও বেশী দোকান । সেই জায়গা পরিস্কার করে ব‍্যাবসায়ীদের পুণরায় বসতে প্রায় ১৭ দিন কেটে গেল । যদিও এখনও সম্পূর্ণ জায়গা পরিস্কার না হওয়ায় সব ব‍্যাবসায়ী এখনও বসতে পারেননি । আজ সোমবার থেকে প্রায় ৭৫℅ ব‍্যাবসায়ীরা মঙ্গলা হাটে বসতে সফল হয়েছেন ।

ব‍্যাবসায়ীদের মতে হাওড়া পুরসভা ও পুলিশ প্রসাশনের সাহায্যে তারা আবার ব‍্যাবসা শুরু করতে পারলেন । তবে আগের মত বিকিকিনি হতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে বলে ব‍্যাবসায়ীরা জানান । এদিকে সিআইডি ও ফরেন্সিক দলকে যে তদন্ত ভার দেওয়া হয়েছে তাও প্রায় শেষ পর্যায় বলে মনে করছেন ব‍্যাবসায়ীরা । ব‍্যাবসায়ীরা বলেন, ‘মুখ‍্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরা ঋনের বোঝা মাথায় না চাপিয়ে আমাদের সম্বলটুকু নিয়েই আজ থেকে নতুন করে ব‍্যাবসা শুরু করলাম; আশা করি পুজোর মধ‍্যে আবার জমে উঠবে এই মঙ্গলা হাটের পোড়াহাট’ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube