খয়রাশোলে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড

বীরভূম: পঞ্চায়েত নির্বাচনের পর বীরভূম জেলার একাধিক থানা এলাকা থেকে বোমা উদ্ধার করছে জেলা পুলিশ । শনিবার বিকালে খয়রাশোলে আবারও উদ্ধার হল বোমা ।

খয়রাশোল থানার পুলিশ অভিযান চালিয়ে খয়রাশোল থানার অন্তর্গত কৃষ্ণপুর গ্রামের উত্তর প্রান্তের একটি ঝোঁপ থেকে উদ্ধার করে ওই বোমাগুলি । সুত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ঝোপের মধ্যে ড্রামে রাখা ১৫ টি তাজা বোমা উদ্ধার করা হয় । বোমা পেয়ে খবর দেওয়া হয়েছিল সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডকে । তাই রবিবার সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা এসে ওই বোমাগুলি নিস্ক্রিয় করে ।

তবে কে বা কারা কোন উদ্দেশ্যে বোমা মজুত রেখেছিল তা এখনও পর্যন্ত জানা যায়নি । ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে খয়রাশোল থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube