পুকুর থেকে উদ্ধার ভোটার কার্ডের বান্ডিল!

পঞ্চায়েত ভোটের পর থেকেই বিভিন্ন পুকুর, জলাশয়ে ব্যালট বাক্স ও ব্যালট পেপারের উদ্ধারের ঘটনা ঘটেছিল । এবার রাস্তার পাশের একটি পুকুরের মধ্য থেকে ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার দক্ষিণ সুন্দরপুর গ্রামে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পুকুরের মালিক নজরুল মন্ডল মাছ ধরার জন্য জাল ফেলেন । তার জালে উঠে আসে একটি ভোটার কার্ডের বান্ডিল । খবর পেয়ে পুলিশ এসে ভোটার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৮ টি ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে পুকুর থেকে । একই সঙ্গে জানা যাচ্ছে বেশির ভাগ কার্ড বনগাঁ এলাকার ।

বিরোধীদের বক্তব্য, ‘যেভাবে এবার ভোট হয়েছে, ব্যালট পেপার ফেলে দেয়া হয়েছে, ব্যালট বাক্সও জলে ফেলে দেয়া হয়েছে; শাসক দলের লোকেরা তেমনই কোন কাজে ব্যবহার করবার জন্য এই ভোটার কার্ডগুলি এনে পরে ফেলে দিয়েছে’ ৷

বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বিভিন্ন সময়ে টাকার বিনিময়ে একটা চক্র ভোটার কার্ড বানাচ্ছিল । পুলিশের তৎপরতায় সেটা এখন কমানো গিয়েছে । এই ভোটার কার্ডগুলো তেমনি কোন বিষয়ের হতে পারে, পুলিশ তদন্ত করে দেখছে । বিরোধীরা মিডিয়ায় ভেসে থাকতে বিভিন্ন কথা বলছেন বলেও দাবি করেছেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube