মালদহঃ অমৃতের ছোঁয়ায় নবরূপে সেজে উঠতে চলেছে মালদহের সামসি স্টেশন । রবিবার সারা ভারত জুড়ে ৫০৮টি স্টেশনে অমৃত ভারত প্রকল্পের শিল্যানাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তার মধ্যে রয়েছে মালদহ জেলার সামসি স্টেশন ।
এই শিল্যানাস অনুষ্ঠান উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে । রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু সহ রেলের আধিকারিক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ । তবে শুধু সামসি নয় মালদহ জেলার আরও ৫ টি রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় নবরূপে নির্মাণ হচ্ছে । মূলত এই প্রকল্পের অধীনে পরিকাঠামো মনোনয়ন এবং যাত্রী সুবিধার্থের উপর জোর দেওয়া হবে । আধুনিক রূপে গড়ে উঠবে এই সকল স্টেশনগুলি ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

