পুরুলিয়া – বারবার হাতির হামলায় অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী । বন দফতরের কর্তা ব্যক্তিদের জানিয়েও কোন সুরাহা হয়নি তাদের । তাই রবিবার অবশেষে স্থানীয় বন দফতরের সমস্ত কর্মীদেরকে কাছে বেঁধে রাখার সিদ্ধান্ত নিলেন স্থানীয় বাসিন্দারা ।
সেইমতো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ঘাটিয়ালি গ্রামের মানুষ অযোধ্যা বন দফতরের কর্মীদেরকে গাছে বেঁধেও রাখলেন । যতক্ষণ না পর্যন্ত জেলা বা রাজ্য থেকে শীর্ষ বন দফতরের অধিকর্তারা না পৌঁছাচ্ছেন গ্রামবাসীরা এভাবেই ওই কর্মীদের গাছে বেঁধে রাখেন ।
এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । ঘটনাস্থলে বাঘমুনী থানার পুলিশ উপস্থিত হয় । তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও কোন লাভ হয়নি এদিন । অবশেষে বন দফতরের কয়েকজন শীর্ষ কর্তা ব্যক্তি সেখানে গিয়ে পৌঁছান । এরপর গ্রামবাসীদের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের দাবি পূরণের আশ্বাস দেন তাঁরা । তারপরেই অবরোধ মুক্ত হন গাছে বাঁধা ওই বন কর্মীরা । সকাল আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত প্রায় সাড়ে চার ঘন্টার বেশি সময় ধরে গাছে বাঁধা থাকে বনদপ্তরের ওই কর্মীরা । এমন দৃশ্য দেখতে ভিড় জমায় বেশ কিছু উৎসুক মানুষও । সব মিলিয়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আনা গিয়েছে ও মুক্ত হয়েছেন বনকর্মীরাও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

