আসানসোল, পশ্চিম বর্ধমান: আজ দিল্লি থেকে ভার্চুয়াল শিলান্যাসে প্রধানমন্ত্রী আসানসোল স্টেশনের আধুনিকীকরণে বরাদ্দ করলেন ৪৩১ কোটি টাকা । জানা গিয়েছে, একবারে বিমানবন্দরের ধাঁচে পূর্ব রেলের আসানসোল রেল স্টেশনের আধুনিকীকরণ হতে চলেছে । একবারে খোলনলচে বদলে ফেলা হবে আসানসোল রেল স্টেশনের । এই কাজের জন্য ৪৩১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । রেল সূত্রে খবর, এই কাজের জন্য ইতিমধ্যে টেন্ডারও হয়ে গেছে ।
আজ ৬ আগস্ট রবিবার সকালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি থেকে ভার্চুয়ালি আসানসোল রেলস্টেশনের আধুনিকীকরণের শিলান্যাসের করেন । ভারতবর্ষে বিভিন্ন রেল স্টেশনের মধ্যে পূর্ব রেলের ৩৭টি স্টেশন আছে । আসানসোল ডিভিশনের আসানসোল ছাড়াও আর যে চারটি স্টেশন আছে সেগুলি হল কুমারডুবি, শিমুলতলা, অন্ডাল ও পাণ্ডবেশ্বর ।
আসানসোল স্টেশনে এই কাজের টেন্ডার হয়ে গেছে । এর জন্য ৪৩১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে । পাশাপাশি আসানসোল ডিভিশনের পশ্চিমবঙ্গের অন্ডাল ও পাণ্ডবেশ্বর এবং ঝাড়খণ্ডের কুমারডুবি ও শিমুলতলা এই চারটি স্টেশনের আধুনিকীকরণের জন্য ১৭ থেকে ২০ কোটি টাকা বরাদ্দ হয়েছে । রবিবার অর্থাৎ ৬ আগস্ট এই স্টেশন গুলিরও কাজ শুরু হয়ে যাবে । তিনি আরও বলেন, পূর্ব রেলের হাওড়া ডিভিশন সহ অন্যান্য ডিভিশনের আরও কয়েকটি স্টেশন একইসঙ্গে আধুনিকীকরণের কাজ শুরু হবে । তবে হাওড়া স্টেশনকে বিশ্বমানের করে গড়ে তোলার কাজ এখনই শুরু হচ্ছে না বলেই জানা গিয়েছে ।
প্রধানমন্ত্রী আরও বলেন, আসানসোল স্টেশনকে বিশ্বমানের স্টেশন করার কাজ আগামী ২০২৬ সালের মধ্যে শেষ করা হবে । অন্য চারটি স্টেশনের কাজ ২০২৪ এর মধ্যেই শেষ করা হবে । আসানসোল স্টেশনে আধুনিকীকরণের পরে বিমানবন্দরে সাধারণত যে ধরনের সব সুবিধা থাকে সেগুলি সবই থাকবে বলে তিনি জানান । স্টেশনে ঢোকা ও বেরোনোর আলাদা আলাদা রাস্তা থাকছে । আলাদা বাতানুকুল বা শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতীক্ষালয়ও করা হবে ।
এদিন শিলান্যাস অনুষ্ঠানে আসানসোল রেলস্টেশনে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ ও কুলটির বিধায়ক অগ্নিমিত্রা পল ও ডঃ অজয় পোদ্দার ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

