নেত্রীর তাণ্ডবে ব্যাহত রেল পরিষেবা!

বীরভূম: রেলের কন্ট্রোল রুম দখল নিলেন বীরভূমের তৃণমূল নেত্রী ফাল্গুনী সিনহা । ট্রেনের স্টপেজ সহ বিভিন্ন দাবিতে রেল অবরোধ করে বিক্ষোভ চলছে বীরভূমের মুরারই রেল ষ্টেশনে । রবিবার সকাল সাড়ে সাতটা থেকে অবরোধ শুরু করে মুরারই নাগরিক কমিটির সদস্যরা । অন্যদিকে ষ্টেশনের প্যানেল রুমের রেল কর্মীকে বের করে দেওয়ার অভিযোগ উঠছে এই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ।

সুত্রের খবর, অবরোধের কারণে আটকে পড়ে বেশ কয়েকটি ট্রেন । মুরারই রেল ষ্টেশনেই আটকে রয়েছে সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন । এমনকি বীরভূমের মুরারই রেল ষ্টেশনে এই রেল অবরোধের কারণে নলহাটি রেলস্টেশনে আটকে পড়েছে হাওড়া-নিউজলপাইগুড়ি বন্দেভারত এক্সপ্রেস ।ইতিমধ্যেই এই রেল অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশের বিশাল বাহিনী ।

এই ঘটনার পাশাপাশি মুরারই রেল ষ্টেশনের প্যানেল রুমের দ্বায়িত্বে থাকা কর্মরত রেল কর্মীকে বের করে দিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী ।জানা গিয়েছে, এই তৃণমূল কংগ্রেসের নেত্রীর নাম ফাল্গুনী সিনহা । তিনি সদ্য সমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মুরারই ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য । তৃণমূল নেত্রীর তাণ্ডবে ব‍্যহত রেল পরিষেবা । রেলের কন্ট্রোল রুম দখল নিলেন বীরভূমের তৃণমূল নেত্রী ফাল্গুনি সিনহা । দলবল নিয়ে ঢুকে রেলের অফিসারদের কন্ট্রোল রুম থেকে বের করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে । ঘটনার জেরে বন্ধ হয়ে গিয়েছে রেল চলাচল ।

রেল অবরোধের সময় প্যানেল অপারেটিংয়ের দ্বায়িত্বে ছিলেন রেল কর্মী অনন্ত সাহা । তিনি সমস্ত ট্রেনের যাতায়াতের নজরদারির দ্বায়িত্ব পালন করছিলেন । সেই সময় তৃণমূল কংগ্রেসের নেত্রী ফাল্গুনী সিনহা অবরোধকারীদের সঙ্গে নিয়ে মুরারই রেল ষ্টেশনের প্যানেল কন্ট্রোল রুমে প্রবেশ করেন । সেখানে কর্মরত প্যানেল অপারেটরকে চেয়ার থেকে তুলে বাইরে বের করে দেওয়ার অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে । তবে এই অবরোধ মুরারই রেল ষ্টেশনে চললেও তার আগে ও পরের রেল ষ্টেশনে আসা ট্রেন গুলির উপর নজরদারি রাখা খুব জরুরি । সেই গুরুত্বপূর্ন দ্বায়িত্বে থাকা রেল কর্মী বের করে দেওয়া হল ।

অবশেষে প্রায় ৪ ঘন্টা পর মুরারই স্টেশনে অবরোধ তুলে নিলেন বিক্ষোভকারিরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube