নিউজটাইম ওয়েবডেস্ক : ফের ভাঙড়ে গ্রেফতার আগ্নেয়াস্ত্র সহ এক আইএসএফ কর্মী । ভাঙড়ের কৃষ্ণমাটি ব্রিজের কাছ থেকে একটি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ সহ আইএসএফ কর্মীকে গ্রেফতার করলো কাশিপুর থানার পুলিশ। ধৃতের নাম বিজরুল আলী মোল্লা। বাড়ি ভাঙড়ের পানাপুকুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, সূত্র মারফত পুলিশ খবর পায় ধৃত যুবক কৃষ্ণমাটি ব্রিজ সংলগ্ন এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করার জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিলো। সেই খবর পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে।
ধৃত যুবক ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে হওয়া আইএসএফ ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনায় যুক্ত ছিলো বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার পর থেকে পলাতক ছিলো ঐ যুবক। শনিবার ধৃত যুবককে বারুইপুর আদালতে পাঠানো হবে।।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

