অস্বাভাবিক মৃত্যুর জেরে এলাকায় উত্তেজনা!

কোচবিহার: তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের রামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এর জাল ধোয়া বালা বাড়ি এলাকায় ৫৫ বয়সী ধনো বর্মন নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয় । এই মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।

পরিবারের দাবি ওই ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে । বৃহস্পতিবার রাতে পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন ওই ব্যক্তি । আজ শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ির কিছুটা দূরে রাস্তায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন ।

ঘটনার খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ উদ্ধার করতে গেলে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আটকে দেন । তাদের দাবি, কে বা কারা ওই ব্যক্তিকে খুন করেছে আগে সেই তদন্ত করতে হবে । তারপরে মৃতদেহ পুলিশের হাতে দেওয়া হবে । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বলে জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube