ডেঙ্গি বা ম্যালেরিয়া সাথে রায়গঞ্জে উদ্বেগ বাড়ছে স্ক্রাব টাইফাসের। রায়গঞ্জ মেডিকেলে উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন। সঙ্গে জ্বরে আক্রান্তের সংখ্যাও রয়েছে যথেষ্ট। মশারি টাঙিয়ে থাকতে দেখা যাচ্ছে অনেক রোগিদেরই। রায়গঞ্জ মেডিকেলের দাবী, বৃহস্পতিবার পর্যন্ত ২৬ জন চিকিৎসাধীন রোগীদের মধ্যে এই স্ক্রাব টাইফাসে আক্রান্তের হদিশ মিলেছে। বাকিদের রক্তের নমুনা পরীক্ষা চলছে।
আক্রান্তের সংখ্যাটা আরো বাড়বে বলেই আশঙ্কা করছেন চিকিৎসকেরা। জ্বর, প্রবল শরীর ব্যাথা সহ একাধিক উপসর্গ থাকছে রোগিদের। প্রত্যেকেরই রক্তের নমুনা পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে চিকিৎসাধীনদের অধিকাংশই গ্রামাঞ্চলের বাসিন্দা। পতঙ্গ বাহিত অন্যান্ন রোগের মধ্যে স্ক্রাব টাইফাসের আতঙ্ক ক্রমেই বাড়ছে। রোগির পরিজনেরা জানাচ্ছেন, তারা রিতীমত আতঙ্কে, ভয়ে রয়েছেন। তারা যথেষ্টই উদ্বিগ্ন বলে জানান।
যদিও এই রোগ পতঙ্গ বাহিত হলেও ছোঁয়াচে নয় বা এক মানুষের থেকে অন্য মানুষে ছড়ায় না । আর রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসার ব্যবস্থা আছে বলে ভরসা দিচ্ছেন চিকিৎসক। কিন্তু ক্রমান্বয়ে এই স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যাবৃদ্ধিতে উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসক মহলেও। যদিও এতে আতঙ্কিত না হয়ে উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে রায়গঞ্জ মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

