আবারও প্রকাশ্যে চলে এল সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি । প্রতিবন্ধীর দোকান ভেঙে রাতারাতি পূর্ত দপ্তরের জায়গা দখল করে দোকান ঘর তৈরি করছিল দুই সিভিক ভলান্টিয়ার । সেই দোকান ভেঙে দিল কাশিপুর থানার পুলিশ । শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ভাঙ্গড়ের পাকাপোল এলাকায় ।
স্থানীয়দের অভিযোগ, পাকাপোল থেকে গাবতলা যাওয়ার রাস্তার একপাশে পূর্ত দপ্তরের গার্ডোয়াল আছে । মেছোভেরি থেকে বাস রাস্তাকে রক্ষা করার জন্য কংক্রিটের ওই গার্ডোয়ালগুলি দিয়েছিল পূর্ত দপ্তরের আলিপুর ডিভিশন । সেই গার্ডওয়াল দখল করে স্থায়ী দোকান তৈরি করছিল কাশিপুর থানার সিভিক ভলান্টিয়ার রফিক মোল্লা ও রাজারহাট থানার সিভিক ভলান্টিয়ার শরিফুল মোল্লা ।
অবৈধ নির্মাণের খবর পেয়ে এদিন কাশিপুর থানার ওসি প্রদীপ পাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান এবং এর পর কাটার দিয়ে লোহার পাইপ কেটে দোকানঘর সরানো হয় । স্থানীয়দের দাবি, কাশিপুর থানার পুলিশ যখন এলাকার আইন-শৃঙ্খলা সামলাতে ব্যস্ত তখন সেই সুযোগে একের পর এক অবৈধ নির্মাণ গড়ে উঠছে থানার বিভিন্ন এলাকায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

