আবারও প্রকাশ্যে সাংসদের দাদাগিরি

টোল প্লাজায় ট্যাক্স চাওয়া হয়েছিল সাংসদের কাছে, আর তা নিয়েই বেজায় চটে যান তিনি । বৃহস্পতিবার  জাতীয় সড়কের পালশিট টোল প্লাজার এক কর্মীকে মারতে পর্যন্ত এগিয়ে যান এগিয়ে যান বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূলের সাংসদ সুনীল মণ্ডল । একটি ভাইরাল ভিডিওতে টোল প্লাজার কর্মীকে ধাক্কা মারতেও দেখা যায় এদিন । এই  সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আসতেই শুরু হয় আলোড়ন ।

সুত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে,  বৃহস্পতিবার মঙ্গলকোটের একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সুনীল মন্ডল । কলকাতা থেকে পালশিট টোল পেরিয়ে যাবার সময়ে আনুমানিক বেলা সোয়া একটা নাগাদ কর্তব্যরত টোল কর্মী উজ্জ্বল সিং সর্দার নিয়ম মেনেই গাড়ি আটকান টোল নেবার জন্য । সেই সময়ের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, গাড়ির সামনে একটি লাল ফাইবারের স্ট্যান্ড লাগিয়ে দেন উজ্জ্বল নামে ওই কর্মী । চালক সেই প্লাস্টিকের স্ট্যান্ড ফেলে দিয়ে গাড়ি নিয়ে এগিয়ে যাবার চেষ্টা করেও না পেরে গাড়ি পিছোতে থাকেন । তখনই গাড়ি থেকে নেমে সুনীল মণ্ডল ওই কর্মীকে মারতে এগিয়ে যান ।

সংবাদ মাধ্যমকে টেলিফোনে সাংসদ জানিয়েছেন, ‘মঙ্গলকোটে একটা সরকারি অনুষ্ঠানে যোগ দেবার বিষয় ছিল । আমার তাড়া ছিল, সিকিউরিটি বলার পরেও উনি গাড়ি ছাড়ছিলেন না তাই মেজাজ হারিয়ে ফেলেছিলাম, এর জন্য আমি দুঃখিত’ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube