আবারও জালে উঠল ব্যালট বাক্স। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ২ ব্লকের ময়দা পঞ্চায়েতের বটতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সামনের পুকুরে জাল ফেলতেই ওঠে ৪টি ব্যালট বাক্স।
পুলিশ এসে বাক্সগুলো উদ্ধার করে নিয়ে যায়। ভোটের দিন ওই স্কুলের ভোট কেন্দ্রে গোলমাল হয়েছিল। ১৪১, ১৪৩ ও ১৪৪ নম্বর বুথে হয় ঝামেলা। ব্যালট বাক্স লুটের অভিযোগ ওঠে। পরে পুনর্নির্বাচন হয় এই বুথ গুলিতে। শনিবার সকালে এই স্কুলের পাশের পুকুরে মাছ ধরার জাল ফেলতেই ওঠে ব্যালট বাক্স।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

