কলকাতায় শিশু বিক্রির চক্র! পর্দাফাঁস করল আনন্দপুর থানা

।। স্বর্ণালী মান্না ।।

খাস কলকাতায় উঠল শিশু বিক্রি করার অভিযোগ । সোমবার এমনই ঘটনা সামনে উঠে এল কলকাতার আনন্দপুরে । শহর কলকাতায় ধরা দিল এক অমানবিক চিত্র । জানা যাচ্ছে, অভাবের তাড়নায় ২১ দিনের এক শিশু কন্যাকে বিক্রি করে দিলেন মা ।

সোমবার রাতে আনন্দপুর থানায় খবর আসে এক মহিলা ৪ লক্ষ টাকার বিনিময়ে তাঁর ২১ দিনের সদ্যোজাত শিশুকন্যাকে বিক্রি করে দেন  । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, একটি চক্রের মাধ্যমে ঘটে এই শিশু বিক্রির ঘটনা । ঘটনায় জরিত ৬ জন মহিলাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে আনন্দপুর থানার পুলিশ । পাশাপাশি জানা যাচ্ছে ওই সদ্যোজাতকে বেহালার পর্ণশ্রী থেকে উদ্ধার করা হয়েছে । অভিযুক্ত প্রত্যেককে আজ আলিপুর আদালতে তোলা হয় ।

একই সঙ্গে জানা যাচ্ছে বিগত বেশ কিছুদিন ধরেই সক্রিয় ছিল এই চক্র । যে সকল ব্যক্তিরা সন্তান ধারণে অক্ষম, বা যাদের সন্তান দরকার, মূলত তাদেরকে টাকার বিনিময়ে সন্তান দেওয়া হত । এখানেই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য । যাদের টাকার দরকার তাঁদের কাছ থেকে শিশুদের নিয়ে, এমন ব্যক্তিদের শিশুগুলিকে দেওয়া হত যাদের কাছে প্রচুর অর্থও আছে এবং যাদের সন্তানের প্রয়োজনীয়তাও রয়েছে ।

প্রসঙ্গত জানা যাচ্ছে,  অভিযুক্ত মা ওই শিশুটিকে আইভিএফ পদ্ধতির দ্বারা জন্ম দিয়েছিলেন । সে ক্ষেত্রে প্রশ্ন ওঠে, তাহলে কেন তিনি তাঁর শিশুকে বিক্রি করে দিলেন? শুধুই কি আর্থিক অনটনের জেরেই এই মর্মান্তিক সিদ্ধান্ত ? না কি নেপথ্যে রয়েছে বড় কোনও চক্র ? তদন্তে নেমে আনন্দপুর থানার পুলিশ খতিয়ে দেখেন কাকে শিশুটি বিক্রি করা হয়েছিল, কত টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছিল ওই সদ্যোজাতকে । এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে সেই বিষয়েও তদন্তকারীরা খোঁজ চালাচ্ছেন ।  পাশাপাশি পুলিশ সুত্রে জানা যাচ্ছে, বিভিন্ন সময়ে, বিভিন্ন দামে বিক্রি করা হত শিশুদের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube