।। স্বর্ণালী মান্না ।।
বিফলে গেল ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ ’ পোস্টার । শুক্রবার সকালে বরিষা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সৌরনীল সরকারকে পিষে দিল এক বেপরওয়া লরি । দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুর । গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর বাবা, পরবর্তীতে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
এই মর্মান্তিক পথ দুর্ঘটনার জেরে কার্যতই অগ্নিগর্ভ হয়ে ওঠে বেহালে চত্ত্বর । স্থানীয় বাসিন্দারা মৃতদেহ রাস্তায় ফেলে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন । পাশাপাশি আগুন লাগিয়ে দেন পুলিশের ভ্যানে । এই পরিস্থিতিতে কার্যত ব্যাহত হয় যানচলাচল । বেশ কিছুক্ষণ ধরেই অবরুদ্ধ হয়ে থাকে ডায়মন্ড হারবার রোড ।
স্থানীয় সুত্রে জানা যাচ্ছে, সকাল সাড়ে ৬টা নাগাদ ওই দুর্ঘটনাটি ঘটে । এলাকাবাসীদের অভিযোগ লরির চালককে আটকানো হলেও পরে তাঁকে ছেড়ে দেয় পুলিশ কর্মীরা । এই প্রসঙ্গে উত্তেজিত জনতা পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগও তুলেছেন । পরে হাওড়া থেকে ওই ঘাতক লরিটিকে ধরা হয়েছে বলেও জানা গিয়েছে ।
এই দুর্ঘটনার পরেই বিক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দেন পুলিশের ভ্যানে । আগুন নেভাতে আনা হয় দমকল বাহিনী । উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন । পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ বেঁধে যায় । ফলে শুরু হয় চরম যাত্রী দুর্ভোগ । ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী । জনতাকে ছত্রভঙ্গ করতে ছোঁড়া হয় কাঁদানে গ্যাস । যার জেরে অসুস্থ হয়ে পরে নিকটবর্তী স্কুলের পড়ুয়ারা ।
এই ঘটনায় সামনে উঠে এসেছে পুলিশি নিষ্ক্রিয়তার ছবি । অভিভাবকদের দাবি, স্কুলের সামনে ভিড় নিয়ন্ত্রণ করার মতো পুলিশ থাকে না । এমনকি অভিযোগ আনা হয়েছে, যে কয়েকজন পুলিশ কর্মী সেখানে উপস্থিত থাকেন তাঁরা তাঁদের ফোন নিয়ে ব্যস্ত থাকেন । ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ও ঘটনার তদন্তের আশ্বাস দেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

