সাপের কামড়ে মৃত্যু দম্পতির

ক্যানিং: বিষধর কালাচ সাপের কামড়ে মৃত্যু হল এক দম্পতির । শুক্রবার সকালে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৪২ বছরের গণেশ মন্ডল ও তাঁর স্ত্রী ৩৬ বছরের বিজলী মন্ডলের । মৃতদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার অন্তর্গত প্রতাপনগর গ্রামে । দম্পতির মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ।

পরিবার ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া করে একসাথেই ঘুমোতে গিয়েছিলেন গণেশ ও বিজলী । সেখানেই শুক্রবার ভোর নাগাদ তাদেরকে সাপে কামড়ায় । যন্ত্রণা অনুভব করে চিৎকার চেঁচামেচি করলে পরিবারের অন্য সদস্যরা তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান ।

 হাসপাতালে  তাঁদের অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সকালে তাদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এখানে প্রাথমিক চিকিৎসার পর মৃত্যু হয় বিজলী ও গণেশের । এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া । ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube