দুর্ঘটনার জেরে মৃত্যু পরিযায়ী শ্রমিকের

জলপাইগুড়ি: শ্রমিকদের উপর ভেঙে পড়ল ক্রেন । সোমবার গভীর রাতে মহারাষ্ট্রের থানের শাহপুরে ঘটনাটি ঘটেছে । ক্রেনে চাপা পড়ে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে বোলে জাণা গীয়েছে ।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃতদের মধ্যে এ রাজ্যের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঝারআলতা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম ডাউকিমারী এলাকার গণেশ রায় নামের এক পরিযায়ী শ্রমিক রয়েছেন । পরিবার সূত্রে জানা গিয়েছে একটি বেসরকারি ঋণদানকারী সংস্থার থেকে মোটা অংকের টাকা লোন নিয়েছিলেন তিনি । এরপর লোনের টাকা শোধ করতে ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দেন । সেখানে একটি নির্মাণ সংস্থার হয়ে কাজ করছিলেন তিনি । গণেশ রায়ের মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে ।

জানা যায় মহারাষ্ট্রের থানের শাহপুরে সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে নির্মাণ কাজ চলছিল । সেই সময় দুর্ঘটনাবশত আচমকাই ক্রেনটি সেখানে কর্মরত একদল শ্রমিকের উপর ভেঙে পড়ে । যার জেরে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় । ওই ঘটনায় একই সঙ্গে আরও তিনজন শ্রমিক গুরুতর আহত হন । তাদের নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ।

মঙ্গলবার ভোররাতে থানের শাহপুরের সরলামবে গ্রামের কাছে শ্রমিকরা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের তৃতীয় পর্যায়ের কাজ করছিলেন । সেই সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে । খবর পাওয়া মাত্রই পুলিশ, দমকল বাহিনী থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube