বাম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত কেশপুর

সিপিএম তৃণমূল সংঘর্ষে বৃহস্পতিবার সাতসকালে উত্তপ্ত হয়ে উঠল কেশপুর । কেশপুরের চরকায় সংঘর্ষে শাসক দল তৃণমূলের উপর আক্রমণের অভিযোগ উঠল সিপিআইএমের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম নেতৃত্ব । পাল্টা শাসকদলের গোষ্ঠী কোন্দলের তত্ত্ব শোনা গেল সিপিআইএম নেতৃত্বের গলায় ।

বৃহস্পতিবার সাত সকালে এলাকার চা দোকানে বসে আড্ডা মারার সময় তৃণমূল কর্মীদের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠল সিপিআইএমের বিরুদ্ধে । ঘটনায় চাঞ্চল্য ছড়াল কেশপুরের চরকা এলাকায় । বাঁশ ও লাঠি দিয়ে তাঁদের আক্রমণ করা হয় বলে অভিযোগ আনা হয়েছে । গুরুতর আহত অবস্থায় ইতিমধ্যেই তিনজন তৃণমূল কর্মীকে নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে । আক্রান্তদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত রয়েছে বলেই খবর হাসপাতাল সূত্র ।

গোটা ঘটনায় অবশ্য অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম নেতৃত্ব । সিপিএমের রাজ্য কমিটির সদস্য তাপস সিংহ-র দাবি, গোটা ঘটনাটাই শাসক দলের গোষ্ঠী কোন্দলের জের; ঘটনার সাথে সিপিআইএম কোনোভাবেই জড়িত নয় । ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ । সংঘর্ষের পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube