শুক্রবার রাতে এসএফআই-টিএমসিপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমানের বিবেকানন্দ কলেজ এলাকা। একে অপরের বিরুদ্ধে বাঁশ, লাঠি ও রড দিয়ে হামলা চালানোর অভিযোগ করেছে। সংঘর্ষে এসএফআই এর পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী সহ উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এসএফআই-এর অভিযোগ, বাড়ি ফেরার সময় বিবেকানন্দ কলেজের গেটের সামনে এসএফআই পূর্ববর্ধমান জেলা কমিটির সম্পাদক অনির্বাণ রায় চৌধুরীর পথ আটকে টিএমপির প্রায় ১৫-২০ জনের একটি দল। তারা রড, লাঠি ও বাঁশ নিয়ে আক্রমণ চালায় অনির্বাণের ওপর। জখম হন আরও বেশ কয়েকজন সিপিএম কর্মী।
টিএমসিপির দাবি, অনির্বাণ রায় চৌধুরীর নেতৃত্বে বেশ কয়েকজন বহিরাগত চা-এর দোকানে থাকা ছাত্রীদের কটূক্তি করে। প্রতিবাদ করলে চা-এর দোকানে থাকা কলেজ ছাত্র-ছাত্রীদের উপর বাঁশ, রড ও লাঠি নিয়ে চড়াও হয়। জখম হন বেশ কয়েকজন কলেজ ছাত্র।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

