অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ঘেরাও’ কর্মসূচীতে আদালতের স্থগিতাদেশ

।। স্বর্ণালী মান্না ।।

২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । ঘোষণার জেরে তুঙ্গে উঠেছিল রাজনৈতিক তরজা । সোমবার এই কর্মসূচীতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট । ফলে ঘেরাও কর্মসূচী পালন করা যাবে না ওই দিন ।

 প্রসঙ্গত, চলতি মাসের ২১ তারিখে শহিদ স্মরণ মঞ্চে দাঁড়িয়ে বিজেপি-র বিরুদ্ধে তোপ দেগেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছিলেন ব্লক স্তরে বিজেপি নেতাদের তালিকা তৈরি করতে । ঘোষণা করেছিলেন আগামী ৫ অগাস্ট সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত ব্লক স্তরে ওই  বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা হবে । এই ঘটনার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করে বিজেপি । একই সঙ্গে দায়ের করা হয় একাধিক এফআইআর ।

সোমবার বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলার শুনানি । আর তাতেই বড়সড় ধাক্কা খেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । শুনানিতে প্রশ্ন ওঠে পুলিশের ভুমিকা নিয়ে । প্রধান বিচারপতির স্পষ্ট প্রশ্ন, ‘ হাইকোর্ট ঘেরাও করার কথা বললে কি পুলিশ পদক্ষেপ নেবে না?’  

সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, এদিন শুনানিতে এই ঘেরাও কর্মসূচী নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপ  জানতে চান বিচারপতি । এমনকি রাজ্য সরকারের আইনজীবীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে কোনও সদুত্তর দিতে পারেননি তিনি ।  এর পরেই মামলাটিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত । যার জেরে আবারও শুনানি হবে এই মামলার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube