ধসে গেল নদী বাঁধের একাংশ!

পটাশপুর ১ নম্বর ব্লকের তালছিটকিনিতে কেলেঘাই নদী বাঁধের কিছুটা অংশ ধসে যায় । এই ধসের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভগবানপুর, পটাশপুর সহ পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে । দু’বছর আগে এই তালছিটকিনিতেই ভেঙেছিল কেলেঘাই নদীর বাঁধ । এটাই বাড়তি আতঙ্কের কারণ হয়েছে এলাকার মানুষের কাছে ।

ঝাড়গ্রাম জেলার কলসিভাঙা গ্রামে জন্ম নিয়ে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত বর্ষার জলে পুষ্ট নদী হল এই কেলেঘাই । মোহনাতে হলদী নদী নাম নিয়ে শিল্প শহর হলদিয়ার কাছে বঙ্গোপসাগরে মিশেছে নদীটি ।

গত কয়েক দিনের টানা বর্ষার পরে নদীর দক্ষিণ পাড়ে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের তালছিটকিনিতে নদী বাঁধের বেশ কিছুটা অংশ বিপজ্জনকভাবে ধসে পড়েছে । যদিও কেলেঘাই নদীতে এই মুহূর্তে জল রয়েছে খুব কম তবুও নদী বাঁধের এই ভয়াবহভাবে ধসে যাওয়ার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় । তবে নদী ধসের খবর পেয়েই তৎপর হয়েছে প্রশাসন । যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে নদী বাঁধ মেরামতির কাজ ।

কেলেঘাই নদীর ধসে যাওয়া নদী বাঁধ সংস্কারের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হলেও তাতে খুশী নন এলাকার মানুষ ।  কেলেঘাই নদীর বুকের অবৈধ ইটভাটা ও ফিসারি না উচ্ছেদ করলে বন্যা প্রত্যেক বছর হবে । নদী সংস্কার না করলে বন্যার আতঙ্ক দূর হবে না বলে মনে করছেন  ভগবানপুর ও পটাশপুরের মানুষ । ভরা বর্ষাতে নদী বাঁধ ধসে যাওয়ার খবরে তাই বন্যার আতঙ্ক পূর্ব মেদিনীপুর জেলার লক্ষ লক্ষ মানুষের মনে ।

পটাশপুর ১ ব্লকের বিডিও জানিয়েছেন, ‘সবাকেই বিষয়টি জানানো হয়েছে; বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে । যত তাড়াতাড়ি সম্ভব বাঁধ মেরামতের কাজ শেষ হবে বলেই তিনি জানিয়েছেন’ । অন্যদিকে এই বিষয়ে কটাক্ষ কোর্টে ছাড়লেন না বিরোধী দলও । ‘কেলেঘাই নদী নিয়ে সাধারণ মানুষ থেকে প্রশাসন সবাই আতঙ্কে থাকেন।  বন্যা খরা হলেই তৃণমূলের লাভ, কেন্দ্রের কাছে টাকা চাইবে, সেই টাকা চুরি করবে । আর এদিকে বুধবার থেকে কেলেঘাই নদী বাঁধের খবর শুনে আতঙ্কিত হয়ে পড়েছে ভগবানপুর পটাশপুরের মানুষ’ । এভাবেই কেলেঘাই নদী নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি স্বপন রায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube