হকারদের উপর নির্যাতন, কাঠগড়ায় আরপিএফ

আসানসোল, পশ্চিম বর্ধমান: আসানসোলের রেলওয়ে হকারদের উপর নির্যাতন চালাচ্ছে আরপিএফ । বৃহস্পতিবার এমনই দাবি করে তার প্রতিবাদে রেলস্টেশন ঢোকার ১৩ নম্বর মোড় অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল আইএনটিটিইউসি ।

এই শ্রমিক সংগঠনটির দাবি, তাদের ছাতার তলায় থাকা হকারদের উপর অহেতুক নির্যাতন করছে আরপিএফ । তাদের কাছে যেমন টাকা চাওয়া হচ্ছে, তেমনই তাদেরকে ঠিকমতো হকারি করতে দেওয়া হচ্ছে না । একই সঙ্গে তাঁদের অভিযোগ হকারদের উপরে মারধর করা হচ্ছে । যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পেশা ।

দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি চললেও তার কোন পরিবর্তন নেই । তাই তারা বিক্ষোভ আন্দোলনে নেমেছেন বলে জানান আইএনটিটিউসি নেতা রাজু আলুওয়ালিয়া ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube