ফের চিতাবাঘ উদ্ধার হল ভগতপুর চাবাগান থেকে । বৃহস্পতিবার সকালে নাগরাকাটা ব্লকের ভগতপুর চাবাগানে বনদপ্তরের পেতে রাখা খাচায় বন্দী হল চিতাবাঘ । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ।
এদিন সকালে চিতাবাঘটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন খুনিয়া রেঞ্জের রেঞ্জার স্বজল কুমার দে । জানা গিয়েছে, বেশ কিছুদিন যাবত এই চাবাগানের শ্রমিক লাইনগুলোতে উৎপাত করে বেড়াচ্ছিল চিতাবাঘটি । প্রায় প্রতিদিন সন্ধ্যায় শ্রমিক লাইনে ঢুকে হাস, মুরগি, ছাগল তুলে নিয়ে যেত চিতাটি । এমনকি পাশেই চাবাগানে শ্রমিকেরা কাজ করতে গেলে তাদের দিকে তেড়ে আসত চিতাবাঘটি । চিতাবাঘের আক্রমণে একপ্রকার অতিষ্ঠ হয়ে পড়েছিলেন বাসিন্দারা ।
এরপরই গত ২২ জুলাই চাবাগানের ৮ এবং ৯ নম্বর সেকশনের চৌপথিতে ছাগলের টোপ দিয়ে চাবাগানের ফাইভ-বি সেকশনে খাচা পেতে রাখেন খুনিয়া রেঞ্জের বনকর্মিরা । এদিন সকালে সেই ছাগল খেতে এসে খাচায় বন্দী হয়ে যায় চিতাবাঘটি । জানা গিয়েছে, গত ২২ জুলাই এই চাবাগানে আরেকটি চিতাবাঘ ধরা পড়েছিল । স্বাভাবিকভাবেই পর পর দুটি চিতাবাঘ ধরা পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । এই চাবাগানে আরও চিতাবাঘ আছে বলে চাবাগান কতৃপক্ষ জানিয়েছেন । এদিন ধরা পড়ার পর চিতাবাঘটিকে দেখতে প্রচুর মানুষের ভিড় জমে যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

