শিক্ষিকাকে তালা বন্ধ করে বিক্ষোভ!

পটাশপুর: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ায় শিক্ষিকাকে তালা বন্ধ করে আটকে রেখে বিক্ষোভ অভিভাবকদের । রাজ্যজুড়ে একের পর এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের মান ঘিরে দেখা যাচ্ছে বিক্ষোভ । কোথাও দেওয়া হচ্ছে পচা ডিম, তো কোথাও খিচুড়িতে দেওয়া হচ্ছে ডিম সেদ্ধর নোংরা জল । কোথাও আবার অভিযোগ, সব খাবারের নিম্নমান নিয়েই ।

এর পরিপ্রেক্ষিতে এবার পূর্ব মেদিনীপুরে পটাশপুরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা । পটাশপুর ২ নম্বর ব্লকের ইটাচনা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি শিক্ষিকাকে স্কুলের মধ্যে তালা বন্ধ করে রাখলেন গ্রামবাসীরা । খাবারের মান নিয়ে চলল তুমুল বিক্ষোভ ।

অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাচ্চাদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে । বারবার অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি । তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাকে স্কুলের মধ্যে তালা বন্ধ করে আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube