মাছ ধরার জালে জনগণের রায়!

ডায়মন্ড হারবার : পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও এখনও উদ্ধার হয়ে চলেছে ব্যালট বাক্স । বুধবার ডায়মন্ড হারবারে মাছ ধরার জালে উঠে এল জনগনের রায় । এরই জেরে চাঞ্চল্য ছড়াল মগরাহাট পশ্চিম বিধানসভার নেতড়া এলাকায় ।

স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার নেতড়া হাই মাদ্রাসার সামনের পুকুরে বেড়জাল দিয়ে মাছ ধরার সময় উঠে আসে ৩ টি ব্যালট বাক্স । এতদিন পরে পুকুর থেকে ব্যালট বাক্স উদ্ধার হতে দেখে চমকে যান স্থানীয় মানুষজন ।

পরে ব্যালট বাক্স উদ্ধারের খবর চাউর হলে এলাকায় ভিড় জমান স্থানীয়রা। তবে কিভাবে পুকুরে এই ব্যালট বাক্স এল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube