প্রবল বৃষ্টির জেরে ভেঙ্গে পড়ল সেতু

বাঁকুড়াঃ অবিরাম বৃষ্টির জেরে মঙ্গলবার বিষ্ণুপুরে বিড়াই নদীর উপর কংক্রিটের সেতু ভেঙে পড়ল । চরম সমস্যায় পড়ে গেলেন পাঁচ থেকে ছয়টি গ্রামের সাধারণ মানুষ ।

বিষ্ণুপুর ব্লকের সুভাষপল্লী গ্রাম সংলগ্ন  বিড়াই নদীর উপর ২০০৮ সালে তৈরি করা হয়েছিল কংক্রিটের সেতু । গত ৪৮ ঘণ্টার অবিরাম বৃষ্টির জেরে মঙ্গলবার  রাত্রে অত্যধিক জলের তোড়ে ভেঙে যায় কংক্রিটের সেতুটি । এর ফলে সুভাষপল্লী, ডিহর সহ বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে । 

বিষ্ণুপুর শহরে প্রতিনিয়ত নিজেদের প্রয়োজনীয় কাজ করতে আসতে হয় এলাকার সাধারণ মানুষদের । পাশাপাশি হাসপাতালে আসতে গেলে এই সেতুটিই একমাত্র ভরসা ছিল তাঁদের । এই পরিস্থিতিতে সেতু ভেঙে যাওয়াতে মাথায় হাত পড়েছে এলাকার সাধারণ মানুষদের । সমস্যা মেটাতে দ্রুত প্রশাসনের তরফে এই সমস্যার সমাধান করার দাবি জানিয়েছেন দুর্গতরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube