রবিবার পাট জলে জাগ অর্থাৎ, জলে দিয়ে পাট পচাতে গিয়ে, পুকুর থেকে উদ্ধার হয় দু’টি ব্যালট বাক্স । নদীয়ার নাকাশিপাড়া থানার বিলকুমারী পঞ্চায়েতের মধ্যমপাড়ায় চোখে পড়ল এমনই এক ঘটনা ।
পাটচাষীদের অভিযোগ জলে নেমে তাদের পায়ে বাধে ওই বাক্সটি । এরপর তুলে দেখা হয় সেটি একটি ব্যালট বাক্স । একই সঙ্গে তাঁদের আরও অভিযোগ, পঞ্চায়েত ভোটের দিন পাশেই তাদের বুথ করা হয়েছিল । নির্বাচনের দিন সেখানে গন্ডগোল হয়েছিল বলে দাবি তাঁদের । সেখানে ব্যালট বাক্স খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও জানা গিয়েছে । তাঁদের অনুমান, সম্ভবত এটাই সেই খোওয়া যাওয়া ব্যালট বাক্স ।
ব্যালট উদ্ধারের পর খবর দেওয়া হয় নাকাশিপাড়া থানা পুলিশকে । ঘটনাস্থলে পুলিশ এসে ব্যালট বাক্সটি নিয়ে যায় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

