রবিবার পারিবারিক বিবাদের জেরে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে । পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেফালী খাতুন । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রানীনগরে ভাটুপাড়া এলাকায় ।
জানা গিয়েছে, গত চার বছর আগে রঘুনাথগঞ্জের তেঘরী এলাকার বাসিন্দা শেফালী বিবির সঙ্গে বিয়ে হয় রঘুনাথগঞ্জের খাটুপাড়ার বাসিন্দা তফিজুল রহমানের সঙ্গে । মৃতার পরিবারের সদস্যদের অভিযোগ, বিবাহের পর থেকেই নানা কারণে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করা হত গৃহবধূর ওপর । শ্বশুরবাড়ির সদস্যরা মানসিক ও শারীরিক নির্যাতন করতেন । গত চারদিন আগে গ্রামে শালিসিসভা বসিয়ে সমস্ত রকম মিমাংসা করার চেষ্টা করা হয় । কিন্তু তার পরেও পুনরায় অত্যাচার বেড়ে গিয়েছিল গৃহবধূর ওপর, এমনটাই অভিযোগ জানিয়েছেন মৃতার পরিবার ।
রবিবার মধ্যরাতে শ্বশুরবাড়ির মধ্যেই বালিশ চাপা দিয়ে গৃহবধূকে হত্যা করে স্বামী তফিজুল সেখ সহ শ্বশুর বাড়ির সদস্যরা । পরে সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে বাপের বাড়ির সদস্যরা ছুটে আসেন এবং মৃতদেহ দেখতে পান । ছুটে আসেন গ্রামের বাসিন্দারা । ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ । পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন । সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন । যদিও ঘটনার পর পলাতক স্বামী তফিজুল সেখ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

