ফের মৃত্যু কোভিডে!

একদিকে ডেঙ্গির থাবা বসাতে শুরু করেছে, তার মধ্যেই হানা দিচ্ছে কোভিড! রবিবার সন্ধ্যে এবং সোমবার সকাল, দু’দিনে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হল দু’জন কোভিড আক্রান্তের । সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, হাসপাতালে ভর্তি রয়েছেন আরও কয়েকজন কোভিড আক্রান্ত রোগী ।

এই ঘটনায়, যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মারা যাওয়া দু’জনেই অন্যান্য রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন । হাসপাতালে সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় ভাতারের ৬০ বছরের এক বৃদ্ধ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান । তিনি দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন । হাসপাতালে কোভিড পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে । রবিবার সন্ধ্যায় তিনি মারা যান ।

অন্যদিকে, সোমবার সকালে মারা যান দেওয়ানদিঘী থানা এলাকার ৬১ বছরের এক বৃদ্ধ । তিনি কয়েকদিন আগে বর্ধমান মেডিক্যালে ভর্তি হন । পরবর্তী সময়ে তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube