পুরুলিয়া – জলের তোড়ে বসে গেলো কংসাবতী নদীর সেতুর একাংশ । যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গলো পুরুলিয়া শহরের সঙ্গে আড়শা ব্লকের অসংখ্য গ্রামে মানুষের । ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার আড়শা ব্লকের বেলডী সেতুর ।
ভরা বর্ষার সময় হলেও দীর্ঘদিন ছিল অনাবৃষ্টি । বঙ্গপোসাগরে ঘুর্ণাবর্তের প্রভাবে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে সোমবার রাত থেকে প্রবল বৃষ্টি নামে । অযোধ্যা পাহাড় সহ আড়শা, ঝালদা, জয়পুর, কোটশীলা ব্লকের বিভিন্ন ছোট বড় নদী নালার জল এসে মেশে কংসাবতী নদীতে; তৈরি হয় হড়পা বান । আর সেই হড়পা বানের জলের চাপে বাম জামানায় তৈরি হওয়া বেলডী সেতুর একাংশ হঠাৎ বসে যায় । যার জেরে এই মুহুর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আড়শা ব্লকের বেলডী সহ একাধিক অঞ্চলের ।
যে কোনও ধরনের দুর্ঘটনা এড়াতে তৎপর হয় স্থানীয় মানুষ । সেতুর দুই প্রান্তে বাঁশের ব্যারিকেড করে দেন তাঁরা । কংসাবতী সেতুর এই পরিস্থিতির জন্য সমস্যায় পড়তে হয় সমস্ত এলাকার মানুষজনকে । সেতুর উপর দিয়ে যেখানে ১৫-২০ কিলোমিটার পথ, বর্তমানে সেখানে ঘুরপথে ৪০-৪৫ কিলোমিটার পথ পআড়ি দিতে হচ্ছে তাদের ।
সেতুর এই দুরবস্থার জন্য উঠছে একাধিক প্রশ্ন । স্থানীয় মানুষ অভিযোগ করছেন অবাধে অবৈধভাবে কংসাবতী নদী থেকে বালি উত্তোলন বা খননের কারণে সেতুটি বসে যায় । বিভিন্ন মহল থেকে উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন । এই সেতুটির অদূরেই রয়েছে বেলটি বালিঘাট । সেখান থেকে বৈধভাবে বালি উত্তোলন করা হলেও সেতুর আশপাশ অঞ্চল থেকে অবাধে বালি কারবারিরা অবৈধভাবে বালি উত্তোলনের কাজ করেন । বিষয়টি কি প্রশাসনের নজরে নেই? যদি থাকে তাহলে এতদিনে প্রশাসন ব্যবস্থা নেয়নি কেন? নাকি প্রশাসনের একাংশের প্রচ্ছন্ন মদতে চলে এই বালি উত্তোলনের কাজ? সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আড়শা ব্লকের বেলডী সহ একাধিক অঞ্চলের মানুষের মধ্যে । প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরাও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

