রবিবার বোমাকে বল ভেবে খেলতে গিয়ে আবারও আক্রান্ত হল এক শিশু । ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গোলবাগান ।
রবিবার সকাল দশটা নাগাদ এক চতুর্থ শ্রেণীর ছাত্র বোমাকে বল ভেবে খেলতে যায় । আচমকা বিস্ফরণে গুরুতর জখম হয় ওই শিশু । বিস্ফোরণের জেরে হাত উড়ে যায় চতুর্থ শ্রেণীর ছাত্রের । জানা গিয়েছে, আহত ছাত্রের নাম ইউসুফ মন্ডল ।
স্থানীয় প্রতিবেশীরা আহত অবস্থায় বালকটিকে উদ্ধার করে বসিয়া জেলা হাসপাতালে নিয়ে যান । ইউসুফ মন্ডলকে হাসপাতালে নিয়ে গেলে তাঁর অবস্থার অবনতি দেখে আহত ছাত্রটিকে কলকাতা আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা ।
বোমের আঘাতে ডান হাত ছিন্নবিছিন্ন হয়ে যায় ওই বালকের । জানা যাচ্ছে, আজ সকালে বাড়ির পাশে একটি বাগানে খেলতে খেলতে হঠাৎই বনে হাত পড়ে তখনই বোমা ফেটে তার হাতের কিছুটা অংশ উড়ে যায় ও শরীরের বেশ কিছু কিছুটা অংশে বোমের স্প্লিন্টার লাগে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

