ফরাক্কার এনটিপিসি এক নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা । এমনকি শোনা যাচ্ছে, গ্রামবাসীদের পক্ষ থেকে কাজে যেতে বাঁধা দেওয়া হয় এনটিপিসি অধিকারিক ও শ্রমিকদের । সোমবার সকাল থেকে এনটিপিসি এক নম্বর গেটের সামনে পার্শ্ববর্তী অন্ধুয়া গ্রামের মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান । ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ ও সিআইএসএফ জওয়ান ।
গ্রামবাসীদের দাবি, ফরাক্কার এনটিপিসি দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে পার্শ্ববর্তী অন্ধুয়া গ্রামে বিদ্যুৎ পরিষেবা দিয়ে আসছে । তবে তাঁদের অভিযোগ বেশ কয়েকদিন আগে অন্ধুয়া গ্রামে নতুন করে বিদ্যুৎ পোল বসাতে যায় রাজ্য সরকারের বিদ্যুৎ দফতরের কর্মীরা । তখন গ্রামবাসীরা বিদ্যুৎ পোল বসাতে বাঁধা দেন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফরাক্কা থানার পুলিশ । গ্রামবাসীরা প্রশাসনের সঙ্গে কথা বলার পর বিক্ষোভ উঠিয়ে নেন । পাশাপাশি তাঁরা জানান, প্রশাসনের পক্ষ থেকে বিডিও অফিসে একটি বৈঠক করে এর সুষ্ঠ সমাধান করা হবে । তাই বিক্ষোভ উঠিয়ে নেন গ্রামবাসীর । কিন্তু বিডিও অফিসে কয়েকজন গ্রামবাসীর সঙ্গে প্রশাসন বৈঠক করার পর প্রতিশ্রুতি দেয়, যে প্রশাসন ও এনটিপিসির আধিকারিকরা গ্রামে গিয়ে বিষয়টি দেখবে বলে জানায় । কিন্তু তার পরেও কোন রকম সার্ভে করতে না আসার প্রতিবাদে আজকে এনটিপিসির মেন গেটের সামনে অন্ধুয়া গ্রামের বাসিন্দারা বিক্ষোভ দেখায় এবং তাতে আটকে পড়েন এনটিপিসির অধিকারিক ও শ্রমিকরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

