শ্রমিক-মালিক অসন্তোষের জেরে চায়ের ভরা মরসুমে বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগান । ‘সাসপেনশন অফ ওয়ার্ক’ এর নোটিশ ঝুলিয়ে রবিবার রাতের অন্ধকারে বাগান ছেড়ে চলে যান পরিচালন কর্তৃপক্ষ ।
শ্রমিকদের অভিযোগ, রবিবার ছুটির দিন থাকায় তাঁরা বিষয়টি আগাম অনুমান করতে পারেননি । সোমবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা লক্ষ্য করেন বাগানের ফ্যাক্টরিতে ঝুলছে তালা এবং ঝোলানো হয়েছে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ । ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় ১২০০ শ্রমিক । যার জেরে অনিশ্চিত হয়ে পড়ল বাগানের শতাধিক কর্মচারীর ভবিষ্যৎ ।
এই বছর এমনিতেই কখনও অস্বাভাবিক তাপপ্রবাহ আবার কখনও অতিবৃষ্টির কারণে মন্দা চলেছে চা শিল্পে । মালিক কর্তৃপক্ষ নোটিশে অভিযোগ করেছেন যে আবহাওয়ার খামখেয়ালিপনায় এবার বিভিন্ন ধরনের পোকার আক্রমণে জেরবার হয়েছে চা বাগানটি । তাই তাঁরা সপ্তাহে দু’দিনের পরিবর্তে চার দিন কীটনাশক স্প্রে করার জন্য শ্রমিকদের কাছে আবেদন জানিয়েছিলেন । কিন্তু শ্রমিকরা ওই আবেদনে সারা না দেওয়ার দরুন শুক্রবার থেকেই তাসাটি চা বাগানে শ্রমিক-মালিক অসন্তোষের সুত্রপাত হয় । শেষ পর্যন্ত ওই সমস্যার কোনও সুরাহা না হওয়ার দরুন চুপিসারে বাগান ছেড়ে চলে যান মালিক কর্তৃপক্ষ । ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শ্রমিক বিক্ষোভ শুরু হয়েছে চা বাগান জুড়ে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

