মালদহঃ রবিবার সাপে কাটা রোগীর মৃত্যু হল মালদহে । রোগী মৃত্যুর জেরে রণক্ষেত্রে পরিণত হল হাসপাতাল চত্বর । ভাঙচুর মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে । চারজন ডাক্তারকে করা হয় বেধড়ক মারধোর । তুলকালাম বেঁধে যায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ।
পরিষেবা ছেড়ে বিক্ষোভ অবস্থানে বসেছেন জুনিয়র ডাক্তাররা । নিরাপত্তার দাবিতে শুরু করেছেন বিক্ষোভ অবস্থান । পাশাপাশি সিনিয়র ডাক্তাররা কখনও তাঁদের সঙ্গে থাকেন না বলেও অভিযোগ করেছেন তাঁরা । এমনকি কোনও নিরাপত্তা রক্ষীরাও থাকেন না সেই সময় । তাই বার বার রোগীকে পরিষেবা দেওয়ার সময় তাঁদেরই হামলার মুখোমুখি হতে হয় বলেই অভিযোগ তুলেছেন তাঁরা ।
জুনিয়র ডাক্তারদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ যতক্ষণ না তাঁদের নিরাপত্তা ও নিয়মিত ডিউটির সময় সিনিয়র ডাক্তারদের থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন ততক্ষণ তাঁদের অবস্থান চলবে ।
একই সঙ্গে জানা যাচ্ছে এদিন গভীর রাতে অবস্থান উঠিয়ে নেয় জুনিয়ার ডাক্তাররা । এই ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ । প্রসঙ্গত এদিন পুরাতন মালদার নলডুবির বাসিন্দা দুলাল ঘোষকে সাপে কাটে । রোগীকে হাসপাতালে আনার কিচ্ছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর । তারপরেই শুরু হয়ে যায় এই তান্ডব ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

