উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে পানীয় জলে ছোট ছোট পোকা দেখা গিয়েছে । শনিবার এমনটাই অভিযোগ আনছেন এলাকাবাসীরা ।
এই খবর ছড়িয়ে পড়তে একটা আতঙ্কের সৃষ্টি হয় এলাকায় । খবর পৌঁছয় ভাটপাড়া পৌরসভায় ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শংকরী দত্তের কাছেও । খবর পৌঁছতেই তিনি তড়িঘড়ি এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়েন । তিনি বলেন, ‘আমি শুনেছি; ভাটপাড়া পৌরসভার দু’রকম পানীয় জল ব্যবহার করা হয় । একটা ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে, আরেকটি বোরিং পদ্ধতিতে । যখন ওয়াটার ট্রিটমেন্টের জল বন্ধ হয়ে যায় তখন বোরিং পদ্ধতি চালু করা হয় । এখন কোথা থেকে এই পোকা আসছে সেটা খতিয়ে দেখা হবে’ ।
পাশাপাশি আজকের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কাউন্সিলর শংকরী দত্ত । ভাটপাড়া পৌরসভার সিআইসি অমিত গুপ্তা বলেন, ‘কল থেকে সরাসরি পোকা পড়ার কোন প্রমাণ নেই তা সত্বেও আজ ছুটির দিনে কর্মীরা কাজ করছেন যাতে ভাল জল সরবরাহ করা যায়’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

