জামুরিয়া, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমানের জামুরিয়ায় দ্বাদশ শ্রেণীর এক ছাত্রকে খুন করা হয় । খুনের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে তারই সহপাঠীকে আটক করল পুলিশ ।
জামুরিয়ার নন্ডি এলাকার একটি মাঠে দ্বাদশ শ্রেণীর ছাত্র অবসর সময়ে ফেরিওয়ালার কাজ করা আনন্দ কেশরীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় । মৃত যুবক আনন্দ কেশরী আসানসোল পুর নিগমের ১ নম্বর ওয়ার্ডের বরিংডাঙার বাসিন্দা । জানা যাচ্ছে, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফেরেনি সে ।
ঘটনার খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে, খুনের পেছনে রয়েছে তারই এক সহপাঠী । সেই সহপাঠী, শুভম কেশরী জেরায় নিজের বন্ধুকে খুন করার কথা স্বীকার করেছে বলে পুলিশের দাবি । এরপর তাকে আটক করে ঘটনার পিছনে আরও কেউ আছে কি না তার তদন্ত শুরু করেছে পুলিশ ।
ইতিমধ্যেই ধৃত শুভমকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ । ধৃত শুভম এমন কিছু কাজ করত, যা আনন্দ পরে শুভমের বাবাকে বলে দিত । তা থেকেই ক্রোধের বশে আনন্দকে খুন করে শুভম । তবে শুধু শুভম নয়, খুনের পিছনে আরও কেউ আছে বলেই সন্দেহ পুলিশের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

