প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানায় ভয়াবহ আগুন!

বারুইপুরের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচঘোড়া মোড়ে একটি প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানায় আগুন লাগে শনিবার রাত্রি সাড়ে আটটা নাগাদ । পুজোর মুখে কাজ হারিয়ে দুশ্চিন্তায় কয়েক হাজার পরিবার ।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ২৪ ঘন্টায় শিফটিংয়ে কাজ চলে এই কারখানায় । বারুইপুর, মল্লিকপুর, সুভাষগ্রাম, চম্পাহাটি এলাকার ৩ হাজারেরও বেশী মানুষ কাজ করতেন এই কারখানায় । এমনকি বহু মহিলাও কাজ করেন এই কারখানায় ।

মহরম থাকায় শনিবার অনেকেই ছুটি নিয়েছিলেন । সন্ধ্যা বেলা পর্যন্ত কারখানায় কাজ হয়েছিল বলেই জানা যাচ্ছে । আগুন লাগার খবর পেয়ে গতকাল রাতেই দৌড়ে আসেন বহু কর্মী ।

রবিবার সকাল হতেই কারখানার সামনে কর্মীদের ভিড় জমে যায় । সারা মাস তারা কাজ করেছেন এখন মাইনেটুকু পাবেন কি না তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন বহু কর্মী । পুজোর মুখে নতুন কাজ পাওযায় দেখা দিয়েছে অনিশ্চয়তা । তাই আশঙ্কায় রয়েছেন কয়েক হাজার পরিবার ।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল সুত্রে জানা গিয়েছে, দমকলের ১৫টি ইঞ্জিন রোটেশানে কাজ করছে । আগুন নিয়ন্ত্রণে আনতে আজ সারাদিন লাগতে পারে বলে জানা গিয়েছে । সেক্ষেত্রে কারখানার পুরো ক্ষতির আশঙ্কা দানা বাঁধছে কর্মীদের মনে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube