মাছ ধরতে গিয়ে জালে উঠল পঞ্চায়েতের ব্যালটপেপার বন্দী বাক্স! শুক্রবার উত্তর দিনাজপুরের ডালখোলতে মাছ ধরতে গিয়ে পুকুর থেকে উদ্ধার হল ব্যালট পেপার সহ বাক্স ।
করনদীঘি বিধানসভার ডালখোলা থানার ২৫ নং বুথে শুক্রবার মাছ ধরার জন্য জাল ফেলেন মৎস্যজীবীরা । এরপরই মাছের জালে উঠে আসে ব্যালট বাক্স । আর এই ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । যদিও প্রশাসনের তরফ থেকে এই বিষয়ে কোনও বিবৃতি পাওয়া যায়নি এখনও পর্যন্ত; পুলিশ বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ।
শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ডালখোলা থানার আন্ধারিয়া এলাকা এবং করণদিঘী বিধানসভা এলাকার জোলামারি ও যাদবপুর গ্রামের মধ্যবর্তী জলাশয় থেকে একটি ব্যালট বক্স পাওয়া গিয়েছে । স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বাক্সে লেখা রয়েছে ‘কেডিআই ২৫ নম্বর বুথ’ । স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে তাদের জালে উঠে আসে সেই ব্যালট বাক্স ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

