ইলিশ ধরতে গিয়ে ফের ট্রলার ডুবি, উদ্ধার মৎসজীবীরা

আবারও বঙ্গোপসাগরে ডুবল মৎস্যজীবীদের ট্রলার, তবে পাশে থাকা অন্য মৎস্যজীবীদের সহযোগিতায় বাঁচলো ডুবন্ত ট্রলারের আটজন মৎস্যজীবীর প্রাণ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার ইলিশের সন্ধানে গঙ্গাসাগর থেকে মা শীতলা নামক একটি মৎস্যজীবীর ট্রলার আটজন মৎস্যজীবী নিয়ে ইলিশের সন্ধানে পাড়ি দেয় বঙ্গোপসাগরের উদ্দেশ্যে, এরপর বিকেল নাগাদ ওই ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে।

পাশে থাকা মৎস্যজীবীদের অন্য একটি ট্রলার এসে ওই মৎস্যজীবীদেরকে উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। মৎস্যজীবীদের পরিবার সূত্রে জানা গিয়েছে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে। ৮ জন মৎস্যজীবী সকলেই সুস্থ রয়েছেন। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুরে। সেখানে তাদের চিকিৎসার পর বাড়িতে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube