।। স্বর্ণালী মান্না ।।
শনিবার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে । সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে ।
জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্টজনিত কারণে ভুগছিলেন তিনি । শনিবার সকাল থেকে তাঁর কষ্ট বাড়তে থাকায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট থেকে একটি অ্যাম্বুল্যান্সে করে বুদ্ধদেবকে নিয়ে আলিপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেই সময় তাঁর অক্সিজেনের মাত্রা কমে দাঁড়িয়েছিল ৬৯ শতাংশ । হাসপাতাল সুত্রে খবর, নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে । একই সঙ্গে তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে ৯ সদস্যের একটি মেডিক্যাল টিম । সেই দলে রয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসকও । ওই মেডিক্যাল টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, রক্তচাপ ও হৃদস্পন্দন স্বাভাবিক রয়েছেন বর্ষীয়ান নেতার ।
বেসরকারি হাসপাতালে সিসিইউ-তে ভর্তি করানো হয় তাঁকে । ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে ; পাশাপাশি পালটে দেওয়া হয় তাঁর অ্যান্টিবায়োটিক ইনজেকশনও । এরপর থেকে বাম নেতার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে । বাড়তে থাকে তাঁর রক্তে অক্সিজেনের মাত্রাও ।
প্রাক্তন মুখ্যমন্ত্রী অসুস্থতার খবর পেয়ে তাঁকে হাসপাতালে দেখতে আসেন বিভিন্ন রাজনৈতিক নেতারা । তাঁকে দেখতে এসে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন । অন্যদিকে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে, তাঁকে সব রকম সাহাজ্যের আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
দীর্ঘদিন ধরেই সিওপিডি-র সমস্যায় ভুগছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । এমনকি ২০২১ সালে করোনাতেও আক্রান্ত হয়েছিলেন তিনি । সেই বারেও তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

