ঝড়খালি: শনিবার ২৯ শে জুলাই বাঘ দিবস পালিত হল সুন্দরবনের ঝড়খালিতে । আর এই বাঘ দিবসের দিনই ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে থাকা তিনটি বাঘের বছরভর ভরণ পোষণের দায়িত্ব নিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া । তিনটি বাঘের জন্য বাৎসরিক ছয় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল বণ দফতরের হাতে । এদিন ঝড়খালিতে বাঘ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪ পরগনা বণ বিভাগের ডিএফও মিলন মন্ডল, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
প্রতি বছরই এই ২৯ শে জুলাই বিশ্ব বাঘ দিবস পালিত হয় সুন্দরবনে । এদিনও একদিকে যেমন সজনেখালিতে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে বাঘ দিবস পালিত হয়, তেমনই ঝড়খালিতে ২৪ পরগনা বন বিভাগের উদ্যোগেও দিনটি পালিত হয় । বাঘকে রক্ষা করা, বাঘকে বাঁচানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এদিনের অনুষ্ঠানে । পাশাপাশি স্কুলের পড়ুয়াদের নিয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয় । পাশাপাশি মঞ্চ থেকে সম্বর্ধনা জানানো হয় বাঘ সংরক্ষণ, বাঘ উদ্ধারের কাজের সাথে জড়িত মানুষদের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

