।। স্বর্ণালী মান্না ।।
প্রকাশ করা হল রাজ্যের নয়া শিক্ষা নীতি । রাজ্যের শিক্ষা ব্যাবস্থায় আমূল পরিবর্তন এনে শিক্ষাকে আরও উন্নতমানে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে শনিবার প্রকাশিত হল রাজ্যের নয়া শিক্ষানীতি নিয়ে একটি গেজেট । এই নয়া শিক্ষানীতিতে রয়েছে একাধিক নয়া প্রস্তাব ।
কেন্দ্রের অভিন্ন শিক্ষানীতি যা অন্য রাজ্যেও চালু করা হয়েছে তা এই রাজ্যে কার্যকর করা হয়নি । তবে জাতীয় শিক্ষানীতির কিছু প্রস্তাব মেনে নিলেও রাজ্য সরকার নিজেদের কিছু পদক্ষেপও যোগ করেছে এই নয়া শিক্ষানীতিতে । পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব শিক্ষানীতি চালু করার জন্যই গেজেট প্রকাশ করেছে । রাজ্যের স্কুল শিক্ষা দফতরের পোর্টালে প্রকাশ করা হল ১৭৮ পাতার এই গেজেট ।
এই নয়া শিক্ষানীতির ফলে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে পঠনপাঠনে । মনে করা হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্নের থেকে সরে দাঁড়িয়ে জোর দেওয়া হবে ‘এমসিকিউ’ অথবা মাল্টিপল চয়েস কোশ্চেনে । আগামী শিক্ষা বর্ষেই এই প্রক্রিয়াগুলি চালু করার কথা ভাবা হচ্ছে বলেই খবর । একই সঙ্গে জানা যাচ্ছে রাজ্যের প্রস্তাব অনুযায়ী অষ্টম শ্রেণী থেকেই চালু হতে চলেছে সেমেস্টার সিস্টেম । আগামী তিন বছরের মধ্যে ধাপে ধাপে শুরু হবে এই সেমেস্টার সিস্টেম ।
শুধু তাই নয় অষ্টম শ্রেণী থেকেই জোর দেওয়া হবে তিনটি ভাষাতে । একদিকে যেভাবে মাতৃভাষার উপর জোর দেওয়া হত একই ভাবে পড়ুয়াদের শিখতে হবে আরও দু’টি ভাষা । অন্যদিকে এক বছরের প্রিপ্রাইমারি ক্লাস ও ৪ বছরের প্রাথমিক ক্লাসের কথাও যায়গা করে নিয়েছে এই শিক্ষানীতিতে ।
অষ্টম শ্রেণীর পাশাপাশি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরকেও সেমেস্টার সিস্টেমের আওতায় আনা হবে বলে খবর । পাশাপাশি স্কুলে ‘গ্র্যাজুয়েশন’-এর অনুশঠানের আয়োজন করার কথাও ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে এদিন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

