জল কষ্টে আসানসোল

তিন দিন ধরে পানীয় জলের সরবরাহ বন্ধ আসানসোলের সালানপুর ও কুল্টি এলাকায়। দু’দিন আগে কল্যানেশ্বরী রোডে একটি বেসরকারি কারখানার জলের লাইন বিছানোর সময় জনস্বাস্থ্য দপ্তরের পানীয় জল সরবরাহের প্রধান পাইপ ফেটে যায়।

পাইপ ফেটে সমস্ত জল রাস্তায় বের হওয়ায় ক্ষতিগ্রস্ত হয় রাস্তা। কয়েকটি মাটির বাড়িও ধসে যায়। ওই রাস্তা দিয়ে চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার সকাল থেকেই পাইপ লাইন মেরামতির কাজ শুরু হয়েছে। চলছে রাস্তা মেরামতির কাজও।

এই পরিস্থিতিতে যতক্ষণ পাইপ মেরামতি না হবে ততক্ষণ জল সরবরাহ বন্ধ থাকবে বলেই জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর জানিয়েছে। পানীয় জলের সরবরাহ বন্ধ থাকায় প্রচন্ড অসুবিধার মধ্যে পড়েছেন এলাকার মানুষজন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube