হাওড়ার শ্যামপুরে তৃণমূলকে ভোট না দেওয়ায় এচআইভি আক্রান্ত দম্পতির সরকারি প্রকল্পের খাবার বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।
জানা গিয়েছে শ্যামপুরের এক দম্পতি ২০১২ সালে মুম্বাইয়ে কর্মসূত্রে থাকাকালীন ‘এচআইভি পজিটিভ’ হন । তারপর থেকেই ওই দম্পতির চিকিৎসা চলছিল । ২০১৬ সালে সহায় প্রকল্প-এর মাধ্যমে খাবার দেওয়ার কথা থাকলেও সেখানে সেই প্রকল্পের ব্যবস্থা না থাকায় মিড ডে মিলের খাবর তাদের দেওয়া হত ।
ওই দম্পতির অভিযোগ, পঞ্চায়েত ভোটে তৃণমূলকে ভোট না দেওয়ায় বা তৃণমূল দল না করার কারণে গণনার পর দিন থেকেই তাদের আর খাবার দেওয়া হচ্ছে না । তাদের এও অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতারা স্কুলের দিদিমণিদের বারণ করে দিয়ে গিয়েছেন, দম্পতিকে খাবার যাতে না দেওয়া হয় ।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শ্যামপুর দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ও তৃণমূল নেতা জুলফিকার আলী মোল্লা । তিনি জানান এই অভিযোগের কোন ভিত্তি নেই । যদি এরকম কোন ঘটনা ঘটে থাকে তবে তিনি বিষয়টি দেখবেন এবং ওই দম্পতি খাবার পাবেন বলে আশ্বাস দিয়েছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

