যাত্রীর ছুরিকাঘাতে জখম টোটো চালক!

এক টোটো চালক ও অন্য আরেক টোটোর যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে বিবাদ মেটাতে গিয়ে আচমকাই ছুরি নিয়ে ওই টোটোর যাত্রী সেই টোটো চালকের উপর ঝাপিয়ে পড়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকেন বলে অভিযোগ উঠল । টোটো চালকের পেট, বুক, পিঠে আটটি গভীর ক্ষত হয় বলে জানা গিয়েছে । ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতের দাইহাট মোকাম পাড়ায় ।

শরীরে মারাত্মক জখম নিয়ে রাতেই আহত টোটো চালক হাসিবুল শেখকে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয় । ঘটনার পর অভিযুক্ত যাত্রী আবুল পলাতক । তার খোঁজ চালাচ্ছে কাটোয়া থানার পুলিশ ।

এলাকা সূত্রে জানা গিয়েছে, মোকাম পাড়ায়  টোটো নিয়ে যাত্রীর অপেক্ষায় ছিল হাসিবুল শেখ । সেই সময় অন্য এক টোটো এসে থামলে সেই টোটো চালকের সঙ্গে যাত্রী আবুলের ভাড়া নিয়ে বিবাদ শুরু হয় । হাসিবুল দু’জনের বিবাদ মেটাতে গেলে আবুল চাকু নিয়ে হাসিবুলকে এলোপাথাড়ি কোপাতে থাকে । চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে এলে আবুল পালিয়ে যায় । রক্তাক্ত অবস্থায় রাস্তাতে কাতরাতে থাকেন হাসিবুল । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে জখম হাদিবুলকে কাটোয়া হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসীরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube